Jammu and Kashmir: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহে পুঞ্চ থেকে গ্রেফতার এক ব্যক্তি, উদ্ধার বিস্ফোরক
শুক্রবার সকাল থেকেই পুঞ্চে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনার রোমিও ফোর্স এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা।
শুক্রবার সকাল থেকেই পুঞ্চে (Poonch) জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনার রোমিও ফোর্স এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। তখনই পুঞ্চের সুরানকোট সেক্টরে দুনদাক এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী। পুলিশসূত্রে খবর, ওই ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে ৪-৫টি হ্যান্ড গ্রেনেড। জানা যাচ্ছে, কোনও এক জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে এই ব্যক্তি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বিগত কয়েকদিনে পুঞ্চ শহরে ২-৩টি বিস্ফোরক হামলা হয়ছিল, সেই ঘটনায় এই ব্যক্তির যোগ থাকার সম্ভাবনা রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
J&K | A terror-linked person was apprehended by the Indian Army's Romeo Force and SOG of Poonch Police in a joint operation in the Dundak area of Surankot Sector of Poonch. 4 grenades were recovered from the apprehended person, and the investigation is underway to trace more…
— ANI (@ANI) October 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 18, 2024 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

