Jammu And Kashmir: পুঞ্চে নাশকতার ছক, জম্মু-কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার ৩ জঙ্গি, উদ্ধার একাধিক অস্ত্র
ফের জম্মু-কাশ্মীরে হামলার ছক জঙ্গিদের। পুঞ্চে জঙ্গি সন্দেহে আটক ৩ যুবক। তাঁদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
ফের জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) হামলার ছক জঙ্গিদের। পুঞ্চে জঙ্গি সন্দেহে আটক ৩ যুবক। তাঁদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশসূত্রে খবর, রবিবার গোপনসূত্রে খবর পেয়ে পুঞ্চে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেই সময় ৩ যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরই তাঁদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাতটি একে-৪৭ রাইফেল, সেই সঙ্গে একাধিক ম্যাগজিন, কার্তুজ। জম্মু-কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই ৩ যুবককে গ্রেফতার করেছে। যদিও ধৃতরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন পোস্ট
Jammu and Kashmir Police arrested 03 terror sympathisers and recovered 07 AKs (04 recovered earlier) and a large quantity of warlike stores in Poonch: IGP Jammu Zone pic.twitter.com/PU9p4Fiwjk
— ANI (@ANI) September 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2025 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

