Gujrat Fire: আগুনের গ্রাসে পাঁচটি কারখানা. ভারুচে স্ক্র্যাপ গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দেখুন ভিডিয়ো
হোলির দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গুজরাটের ভারুচে অঙ্কলেশ্বর এলাকায়। জানা যাচ্ছে, এই এলাকায় রাজ্যের অন্যতম বৃহত্তম স্ক্র্যাপ গোডাউনে এদিন আগুন লেগেছে।
হোলির দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গুজরাটের ভারুচে (Bharuch) অঙ্কলেশ্বর এলাকায়। জানা যাচ্ছে, এই এলাকায় রাজ্যের অন্যতম বৃহত্তম স্ক্র্যাপ গোডাউনে এদিন আগুন লেগেছে। ওই এলাকায় মোট বেশ কয়েকটি কারখানা রয়েছে। এদিন আগুনের গ্রাসে চলে গিয়েছে পাঁচ পাঁচটি কারখানা। ঘটনাস্থলে দমকলে ১০টিরও বেশি গাড়ি এসেছে। তবে বেশ কয়েকঘন্টার চেষ্টাতেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
#WATCH | Gujarat | A massive fire broke out at a scrap godown situated in the Ankleshwar area of Bharuch. More than 10 fire tenders are present at the spot to control the fire. Around five scrap godowns were gutted in a fire. More details awaited. pic.twitter.com/IQNhGUG3Mc
— ANI (@ANI) March 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 08:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

