Jaipur Fire: এমআই রোড সংলগ্ন এলাকার দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Jaipur Fire: এমআই রোড সংলগ্ন এলাকার দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

বুধবার সন্ধেয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে (Jaipur)। জানা যাচ্ছে, এদিন সন্ধে ৮টা ১৫ নাগাদ এমআই রোড এলাকায় গাড়ি মার্কেটের মধ্যে একটি দোকানে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীদের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।  এক দমকল আধিকারিক জানিয়েছেন, আগুনের গ্রাসে গোটা দোকানটি চলে গিয়েছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 3590 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).