Rat Bite: হাসপাতালে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু

হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবহেলার কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

Rat Bite: হাসপাতালে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু
Baby Photo Credit: Representational Image

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ইন্দোরের সরকারি মহারাজা য়শবন্তরাও (MYH) হাসপাতালে ইঁদুরের কামড়ে (Rat Bite) দুই নবজাতকের (Newborn) মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যুর ঘটনায় হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবহেলার কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথম কামড়ের ঘটনা ৩০ আগস্ট সন্ধ্যায় ঘটে, পরের দিন আরেকটি শিশুর মাথা এবং কাঁধে কামড়ের চিহ্ন পাওয়া যায়। দুটি শিশুই জন্মগত ত্রুটি (কনজেনিটাল ডিফর্মিটি) -এর কারণে দুর্বল অবস্থায় ছিল এবং ভেন্টিলেটরে ছিল। প্রথম শিশু ২ সেপ্টেম্বর নিউমোনিয়ার কারণে মারা যায়।

দ্বিতীয় শিশু ৩ সেপ্টেম্বর দুপুরে মারা যায়। এই শিশুটির বাম হাতের দুটি আঙ্গুলে ইঁদুরের কামড়ের চিহ্ন ছিল। চিকিৎসকরা বলছেন, কামড়ের কারণে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা শিশুর মৃত্যুর প্রধান কারণ। আরও পড়ুন: Viral Video: অতিরিক্ত নেশার ফল, মদ্যপ চালক গাড়ি নিয়ে সোজা নদীতে পড়লেন, তারপর ডুবল চার চাকা, দেখুন ভাইরাল ভিডিয়ো

ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2025 09:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).