Vikrant Massey: অবসরের আগে শেষবার প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখবেন বিক্রান্ত ম্যাসি? হাজির অভিনেতা

Vikrant Massey: অবসরের আগে শেষবার প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখবেন বিক্রান্ত ম্যাসি? হাজির অভিনেতা
Vikrant Massey (Photo Credit: ANI/X)

সোমবার বিকেল ৪টে থেকে দিল্লির বালযোগী অডিটোরিয়ামে (Balyogi Auditorium) দ্য সবরমতী রিপোর্ট (The Sabarmati Report) দেখানো হবে। অভিনেতা বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) এই ছবি সোমবার দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জিতান রাম মাঁঝিরাও হাজির হচ্ছেন একে একে। এবার দিল্লির বালযোগী অডিটোরিয়ামে হাজির হলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ৪টের আগেই বিক্রান্ত ম্যাসিকে দিল্লির সাংসদ ভবনের যে বালযোগী অডিটোরিয়াম রয়েছে, সেখানে হাজির হতে দেখা যায়। কেরিয়ার যখন মধ্যগগণে, সেই সময় হঠাৎ করেই অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন বিক্রান্ত ম্যাসি। ২০২৫ সালেই তিনি রূপোলি পর্দার জগৎ থেকে অবসর নিচ্ছেন বলে জানান।

আরও পড়ুন: PM Modi To Watch Vikrant Massey's 'The Sabarmati Report': অভিনয় থেকে অবসর নিচ্ছেন বিক্রান্ত, ঘোষণার পর 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী

দেখুন দিল্লিতে হাজির বিক্রান্ত ম্যাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে বসে দেখবেন দ্য সবরমতী রিপোর্ট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).