PM Modi To Watch Vikrant Massey's 'The Sabarmati Report': অভিনয় থেকে অবসর নিচ্ছেন বিক্রান্ত, ঘোষণার পর 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী

সিনেমা মুক্তির পরপরই দ্য সবরমতী রিপোর্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সত্য কখনও চাপা থাকে না। মিথ্যে রটনা বেশিদিন চলে না। সত্য সব সময় প্রকাশ পায় বলে ওই ছবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

PM Modi To Watch Vikrant Massey's 'The Sabarmati Report': অভিনয় থেকে অবসর নিচ্ছেন বিক্রান্ত, ঘোষণার পর 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী
Narendra Modi, Vikrant Massey (Photo Credit: Instagram)

দিল্লি, ২ ডিসেম্বর: 'দ্য সবরমতী রিপোর্ট' (The Sabarmati Report) দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোমবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বালযোগী অডিটরিয়াম হলে বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) অভিনীত দ্য সবরমতী রিপোর্ট প্রধানমন্ত্রী দেখবেন বলে খবর। ২০০২ সালে গোধরাকাণ্ড নিয়ে তৈরি দ্য সবরমতী রিপোর্ট। গোধরাকাণ্ডের উপর নির্মিত সিনেমাই সোমবার প্রধানমন্ত্রী দেখবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দ্য সবরমতী রিপোর্ট দেখেছেন। এবার তা দেখবেন প্রধানমন্ত্রী।

দ্য সবরমতী রিপোর্ট-এ বিক্রান্ত ম্যাসির পাশাপাশি রয়েছেন অভিনেত্রী রিধি ডোগরাও। তবে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে বিক্রান্তকে। রয়েছেন অভিনেত্রী রাশি খান্নাও। পরিচালক ধীরজ সারানের পরিচালনায় তৈরি এই ছবি গত ১৫ নভেম্বর ভারত জুড়ে মুক্তি পায়।

আরও পড়ুন: Vikrant Massey Retirement: মন খারাপ বিক্রান্ত ভক্তদের, পর্দায় আর দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে!

প্রসঙ্গত সিনেমা মুক্তির পরপরই দ্য সবরমতী রিপোর্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সত্য কখনও চাপা থাকে না। মিথ্যে রটনা বেশিদিন চলে না। সত্য সব সময় প্রকাশ পায় বলে ওই ছবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।  প্রশংসা পাওয়ার পর অবশেষে বিক্রান্ত, রিধি, রাশি খান্নাদের সিনেমা দেখবেন নরেন্দ্র মোদী।

এদিকে বিক্রান্ত মেসি যখন অভিনয় থেকে অবসর গ্রহণের কথা জানিয়েছেন, ঠিক সেই সময় অভিনেতার অন্যতম বহুল চর্চিত সিনেমা দেখতে চলেছেন প্রধানমন্ত্রী। ফলে বিক্রান্ত এরপর নিজের সিদ্ধান্ত বদলান কি না, সেদিকে তাকিয়ে তাঁর অনুরাগীরা।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).