Vikrant Massey Retirement: মন খারাপ বিক্রান্ত ভক্তদের, পর্দায় আর দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে!

সম্প্রতি মুক্তি পাওয়া 'দ্য সবরমতি রিপোর্ট' সিনেমাতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। এর আগে, তিনি 'টুয়েলভথ ফেল' এবং 'সেক্টর ৩৬'-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন।

Vikrant Massey Retirement: মন খারাপ বিক্রান্ত ভক্তদের, পর্দায় আর দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে!
Vikrant Massey Announces Retirement (Photo Credit: X)

নয়াদিল্লি: জনপ্রিয় বলি অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Actor Vikrant Massey) অভিনয় জগত থেকে অবসর (Retirement) নিচ্ছেন। বিক্রান্ত ম্যাসি তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডলে অভিনয় জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া 'দ্য সবরমতি রিপোর্ট' সিনেমাতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। এর আগে, তিনি 'টুয়েলভথ ফেল' এবং 'সেক্টর ৩৬'-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হন। কিন্তু, 'দ্য সবরমতি রিপোর্ট'-এর পর অভিনেতা হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিভাবান অভিনেতা অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে তাঁর ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছেন। বিক্রান্ত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ ছিল। আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি এবার ফিরে যাওয়ার সময়। একজন স্বামী, পিতা এবং পুত্র হিসাবে, এছাড়াও অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে শেষবারের মতো আমাদের দেখা হবে।আপনাদের আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য।’ দেখুন পোস্ট-

 

View this post on Instagram

 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).