New Scam Unlock: সাবধান! প্রতারণার নতুন ফাঁদ, আপনার একটা ভুল ফোন কল আর নিমেষে সব শেষ

জালিয়াতির নতুন অস্ত্র 'অনলাইন ডেলিভারি'। ফোন করে পার্সেল পৌঁছে দেওয়ার অভিনয় করে হাতিয়ে নিতে পারে আপনার সমস্ত তথ্য।

New Scam Unlock: সাবধান! প্রতারণার নতুন ফাঁদ, আপনার একটা ভুল ফোন কল আর নিমেষে সব শেষ
প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

প্রতারণার (Fraud) নতুন ফাঁদ বেছাতে শুরু করেছে প্রতারকের দল। জালিয়াতির নতুন অস্ত্র 'অনলাইন ডেলিভারি'। এক ব্যক্তি ফোন করে আপনাকে বলবে, 'আপনার নামে একটি পার্সেল আছে। কিন্তু আপনার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না'। এরপরেই আপনার ফোন একটি মেসেজ পাঠাবে প্রতারকেরা। মেসেজের ভিতরে একটি নম্বর থাকবে। পার্লেস পৌঁছে দেওয়ার টোপ দেখিয়ে সঠিক ঠিকানা যাচাই করানোর জন্যে আপনাকে ওই নম্বরে ফোন করার নির্দেশ দেওয়া হবে। একবার ওই নম্বরে ফোন করলেই বুঝে নিন আপনি প্রতারকদের বিছিয়ে রাখা জালে পা দিয়েছেন। প্রতারকেরা আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। আপনার ফোন থেকে সবকিছু পরিচালনা করতে পারবে তারা। ফোনে থাকা আপনার ব্যক্তিগত নথি, ছবি, ব্যাঙ্কের তথ্য সমস্ত কিছুই তখন প্রতারকদের হাতে।

এই ধরণের কোন মেসেজ এলেই সাবধান হয়ে যানঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).