National Investigation Agency: বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের পাচারের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা

National Investigation Agency: বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের পাচারের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা
NIA (Photo Credit: File Photo)

দেশের উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক ও রোহিঙ্গা পাচারের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।এনআইএ সূত্রে খবর এই ঘটনায় ত্রিপুরার বাসিন্দা জলিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বিগত কয়েক বছরে বহু রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক উত্তর-পূর্ব সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করছে বলে এর আগেও বারবার অভিযোগ উঠেছে।এই মামলায় তদন্ত নেমেই জলিলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল এনআইএ। ত্রিপুরার গোপন ডেরায় অভিযান চালিয়ে এনআইএ তাকে গ্রেফতার করে।তবে পলাতক থাকায় এর আগে তাকে গ্রেফতারের জন্য গত ফেব্রুয়ারি মাসে নগদ এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ইতিমধ্যেই এই মামলায় ৩৩ জনকে গ্রেফতার করেছে অসমের স্পেশাল টাস্ক ফোর্স।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 29, 2024 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).