Durga Puja 2025: জ্বলন্ত ধুনুচি মুখে নিয়ে নাচছেন নিয়া শর্মা, মহানবমীর রাতে অভিনেত্রীর ভিডিয়ো দেখে মাতোয়ারা অনুরাগীরা
নিয়া শর্মাকে (Nia Sharma) দেখা গেল ধুনুচি নাচ (Nia Sharma's Dhunuchi Dance) করতে। মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী ধুনুচি নাচ করতে দেখা যায় অভিনেত্রীকে। কালো এবং খয়েরি রঙের শাড়িতে সেজে নিয়া শর্মাকে ধুনুচি নাচ করতে দেখা যায়। মুখে জ্বলন্ত ধুনুচি নিয়ে নাচ করতে দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে। মহানবমীর রাতেই ধুনুচি নাচে মেতে ওঠেন নিয়া শর্মা। যে ভিডিয়ো দেখে নিয়ার অনুরাগীরা খুশি হয়ে যান। তবে কেউ কেউ বলতে শুরু করেন আবার অন্য কথা। নিয়াকে 'দুর্গা চালিশা' পড়ার কথা বলেন অনেকে।
প্রসঙ্গত আজ বিজয়া দশমী। ৫ দিনের পুজো শেষ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মর্তে কাটিয়ে উমা এবার ফিরে যাবেন কৈলাশে। তাই আজ বাঙালির মন খারাপ। ছল ছল চোখে বাঙালি আজ উমাকে বিদায় জানাবে। আর চলবে আবারও এক বছরের অপেক্ষা।
দেখুন নিয়া শর্মার ধুনুচি নাচ...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 02, 2025 09:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

