PM Modi in Nigeria: নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান গ্রহণ করছেন মোদী, প্রধানমন্ত্রীর ১৭'তম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি

রবিবার সন্ধ্যায় আবুজায় নাইজেরিয়ার রাষ্ট্রপতির হাত থেকে সে দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে ১৯৬৯ সালে রানি এলিজাবেথ পেয়েছিলেন নাইজেরিয়ার এই সম্মান।

PM Modi in Nigeria: নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান গ্রহণ করছেন মোদী, প্রধানমন্ত্রীর ১৭'তম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি
Modi Receives Nigeria's Prestigious GCON Award (Photo Credits: X)

দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়া (Nigeria) দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর ত্রিদেশীয় সফর শুরু করেছেন। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে নাইজেরিয়া সফরে গিয়েছেন মোদী। গত ১৭ বছর প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন। নাইজেরিয়া (Nigeria) সফরে গিয়ে বিশেষ সম্মানপ্রাপ্তি নমোর। নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার'এ (GCON) ভূষিত করা হয় মোদীকে। রবিবার সন্ধ্যায় আবুজায় নাইজেরিয়ার রাষ্ট্রপতির হাত থেকে সে দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে ১৯৬৯ সালে রানি এলিজাবেথ (Queen Elizabeth) পেয়েছিলেন নাইজেরিয়ার এই সম্মান। নাইজেরিয়ার GCON সর্বোচ্চ সম্মান মোদীর ১৭'তম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি। আপ্লূত মোদী নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'সসম্মানে আমি এই পুরস্কার গ্রহণ করেছি। তবে এই সম্মান আমি ১৪০ কোটি ভারতীয় এবং ভারত-নাইজেরিয়ার বন্ধুত্বকে উৎসর্গ করছি'।

নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান গ্রহণ করছেন মোদী... 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).