Mercedes Benz to Invest 3,000 Cr in Maharashtra: মহারাষ্ট্রে মার্সিডিজ-বেঞ্জ এর ৩০০০ কোটি টাকা বিনিয়োগ, শিল্পের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ
জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ-বেঞ্জ মহারাষ্ট্রে ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত।
জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ-বেঞ্জ মহারাষ্ট্রে ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ সামন্ত লিখেছেন, 'আজ জার্মানি সফরে গিয়ে মার্সিডিজ বেঞ্জ কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে। মার্সিডিজ বেঞ্জ এই বছর মহারাষ্ট্রে ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এতে শিল্পের পাশাপাশি মহারাষ্ট্রে চাকরির সংখ্যাও বাড়বে।
বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আজ একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ অব ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য ড. জর্গ বার্জার (Mercedes-Benz Group of Management Board member Dr. Jörg Berger), পলিটিক্যাল অপারেশনস - এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি ডিরেক্টর মিসেস মেরিনা ক্রেটস (Political Operations - External Affairs, Mercedes-Benz Group AG Director Mrs. Marina Krets), সেলস অ্যান্ড মার্কেটিং, রিজিওন ওভারসিজ, মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি ডিরেক্টর মি. মার্টিন শুলজ(Sales & Marketing, Region Overseas, Mercedes-Benz Group AG Director Mr. Martin Schulz), মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ অপারেশন্সের প্রধান ভেঙ্কটেশ কুলকার্নি (Mercedes-Benz India Pvt Ltd Executive Operations Head Shri. Venkatesh Kulkarni)প্রমুখ।
आज जर्मनी दौऱ्यावर असताना मर्सिडिझ बेंझ कंपनीच्या प्रतिनिधीसोबत बैठक झाली. मर्सिडिझ बेंझ ही कंपनी यावर्षी महाराष्ट्रामध्ये 3000 कोटींची गुंतवणूक करणार आहे. यामुळे महाराष्ट्रात उद्योगधंद्यांसह रोजगारात मोठ्या संख्येने वाढ होणार आहे. यासंदर्भात आज चर्चा झाली. यावेळी मर्सिडीज… pic.twitter.com/w6xMBbhj47
— Uday Samant (@samant_uday) June 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 08:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

