Maoist Killed In Chhattisgarh: ছত্তিশগড় কাঁপিয়ে মাওবাদী অভিযান নিরাপত্তারক্ষীদের, নিহত পরপর ১০
এবার পরপর ৮ থেকে ১০ জন মাওবাদীকে খতম করা হল। ছত্তিশগড়ের (Chhattisgarh) গরিয়াবাঁধে পরপর ১০ মাওবাদীকে (Maoist) খতম করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ছত্তিশগড়ের গরিয়াবাঁধে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। যার জেরে পরপর ৮-১০ মাওবাদী নিহত হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকেল থেকে গরিয়াবাঁধে ভারতীয় সেনার স্পেশাল টাস্ক ফোর্স এবং কোরবার বাহিনীর জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেন। সেই সময় এসটিএফ এবং কোবরা জওয়ানদের দেখে গুলি ছুঁড়তে শুরু করে। তারপরই শুরু হয় সংঘর্ষ।
বুধবার পরপর ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করে। ছত্তিশগড়ে পরপর ১৬ জন মাওবাদীর আত্মসমর্পণের পর এবার ১০ জনের নিহত হওয়ার খবর মেলে। যে ১০ জন আজ নিহত হয়, তাদের মধ্যে রয়েছে মনোজ আলিয়াস ওরফে মোডেম বালকৃষ্ণের মত শীর্ষস্থানীয় নেতা।
পরপর ১০ জন মাওবাদীর নিহত হওয়ার খবর মেলে...
10 naxals, including CC member Manoj alias Modem Balkrishna, neutralised by security forces in Gariyaband district of Chhattisgarh: SP Gariaband Nikhil Rakhecha https://t.co/SYwcXBVvi0
— ANI (@ANI) September 11, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

