Delhi Stabbing Incident: স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদে যুবককে কুপিয়ে খুন স্বামীর
সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির তেলিওয়ারা এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ স্ত্রীকে(Wife) কটূক্তি। প্রতিবাদে যুববককে কুপিয়ে খুন স্বামীর(Husband) । গুরুতর জখম আর এক যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির তেলিওয়ারা এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অপরজনের নাম হারশু। গুরুতর জখম অবস্থায় তাঁকে হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীকে কটূক্তি করেছলেন ওই যুবক। সেই ঘটনার প্রতিবাদে তাঁদের প্রকাশ্যে কোপায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই অপরজনের।
স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় খুন যুবক
STORY | Man stabbed to death, another injured after brawl in Delhi, 3 held
READ: https://t.co/zZYNJYqTgj pic.twitter.com/HX7y6Z7Kqa
— Press Trust of India (@PTI_News) March 25, 2025
/
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

