Mahua Moitra: এথিক্স রিপোর্ট নিয়ে আলোচনা, সংসদে বলতে দেওয়া হল না মহুয়া মৈত্রকে
এথিক্স কমিটির রিপোর্ট সামনে এলেও, লোকসভায় শুক্রবার বলতে দেওয়া হল না তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে (Mhua Moitra)। লোকসভায় (Loksabha) বিতর্ক শুরু হলে, মহুয়া বলতে ওঠেন কিন্তু তাঁকে বসিয়ে দেন স্পিকার ওম বিড়লা। প্যানেলের বৈঠক যখন হবে, সেই সময় মহুয়া মৈত্র বলার সুযোগ পাবেন বলে জানান স্পিকার। মহুয়া মৈত্রকে বলতে বাধা দেওয়া হলে, সেখানে বক্তব্য শুরু করেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। লোকসভায় মহুয়া মৈত্রকে বলতে না দিয়ে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেন কল্যাণ।
আরও পড়ুন: Mahua Moitra: 'খেয়ে আসছি', এথিক্স রিপোর্ট পেশ হতেই মুলতুবি অধিবেশন, হাসি মুখে লোকসভার বাইরে মহুয়া
Lok Sabha speaker disallows Mahua Moitra from speaking in House on Ethics Committee recommendation, says she got opportunity at panel meet
— Press Trust of India (@PTI_News) December 8, 2023
পাশাপাশি মহুয়া মৈত্রকে সংসদ পদ থেকে খারিজ করার ক্ষমতা লোকসভার নেই বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।
House does not have power to remove Mahua Moitra as member: Trinamool MP Kalyan Banerjee in Lok Sabha
— Press Trust of India (@PTI_News) December 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 08, 2023 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

