Mahua Moitra: 'খেয়ে আসছি', এথিক্স রিপোর্ট পেশ হতেই মুলতুবি অধিবেশন, হাসি মুখে লোকসভার বাইরে মহুয়া
লোকসভায় পেশ করা হয়েছে মহুয়া মৈত্রর (Mahua Moitra) সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। এথিক্স কমিটির রিপোর্টে কী আছে, তা জানা যাবে শুক্রবার দুপুর ২টোর পর। এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় আসলে, তুমুল হইহট্টগোল শুরু করেন ইন্ডিয়া জোটের সদস্যরা। ফলে মুলতুবি হয়ে যায় অধিবেশন দুপুর ২টো পর্যন্ত। লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হতেই বাইরে বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেস সাংসদ। হাসি মুখে লোকসভার বাইরে বেরলো, মহুয়া মৈত্রকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা। যার জেরে মহুয়া বলেন, এখনও তাঁরা এথিক্স কমিটির রিপোর্ট হাতে পাননি। যা হবে দুপুর ২টোর পর ই তো হবে। তাই খেয়ে আসছেন তিনি। হাসি মুখে গাড়িতে উঠতে উঠতে মহুয়া জানান, তিনি খেয়ে আসছেন। তারপর দেখা যাবে কী হয়।
আরও পড়ুন: Mahua Moitra: লোকসভায় পেশ এথিক্স-রিপোর্ট, তুমুল হট্টগোলে মুলতুবি অধিবেশন
শুনুন কী বললেন তৃমমূল কংগ্রেস সাংসদ...
#WATCH | TMC MP Mahua Moitra leaves from Parliament after the Ethics Committee report on her was tabled in Lok Sabha.
She says, "We haven't received it yet. Let me have my lunch and come back. Whatever has to happen, will happen after 2 pm..." pic.twitter.com/wACqT92PGr
— ANI (@ANI) December 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 08, 2023 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

