Maha Kumbh 2025: মহাকুম্ভে ১ কোটি মানুষের অমৃত স্নান, কড়া শীতে হৃদরোগে আক্রান্ত ১১ জন, রিপোর্ট

Maha Kumbh 2025: মহাকুম্ভে ১ কোটি মানুষের অমৃত স্নান, কড়া শীতে হৃদরোগে আক্রান্ত ১১ জন, রিপোর্ট
Representational Image (Photo Credits: Pixabay)

কড়া ঠাণ্ডাকে অগ্রাহ্য করে মহাকুম্ভে পূণ্যস্নান শুরু হয়েছে ভক্তদের। মকর সংক্রান্তিতে (Makar Sankranti) মহাকুম্ভে চলছে অমৃত স্নান। কড়া ঠাণ্ডাকে উপেক্ষা করে মকরে যখন এক কোটির বেশি মানুষ হাজির হয়েছেন, সেখানে ১১ জনের হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হওয়ার খবর মিলছে। যেকজন হৃদরোগে আক্রান্ত, তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি আরও ২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, জমে যাওয়া ঠাণ্ডা জলে ডুব দিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় বরফ শীতল আবহাওয়া অনেকে সহ্য করতে পারছেন না। ফলে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলে খবর। প্রয়াগরাজ হাসপাতালের যে আইসিইউ রয়েছে, তা পুরোদস্তুর ভর্তি বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন: Maha Kumbh 2025: মহাকুম্ভে চলছে অমৃত স্নান, ১ কোটির বেশি মানুষ ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে

প্রচণ্ড শীতে প্রয়াগরাজে ১১ জন হৃদরোগে আক্রান্ত বলে খবর...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).