Ladakh Election: লাদাখের ভোটে বিজেপির বিপর্যয়, INDIA-র কাছে পরাস্ত পদ্মশিবির

লাদাখের স্থানীয় ভোটে বড় ধাক্কা খেল বিজেপি। লাদাখের স্বশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিলের নির্বাচনে ২৬টি আসনের মধ্যে মাত্র ২টি-জিতল ভারত।

Ladakh Election: লাদাখের ভোটে বিজেপির বিপর্যয়, INDIA-র কাছে পরাস্ত পদ্মশিবির
Congress, BJP Flag Merge (Photo Credit: File Photo)

লাদাখের স্থানীয় ভোটে বড় ধাক্কা খেল বিজেপি। লাদাখের স্বশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিলের নির্বাচনে ২৬টি আসনের মধ্যে মাত্র ২টি-জিতল ভারত। সেখানে কংগ্রেস (৯টি), ন্যাশনল কনফারেন্স (১২টি)-র জোট'ইন্ডিয়া'জিতল ২১টি আসনে। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন দুটিতে। একটি আসনে এখনও গণনা চলছে। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার জম্মু-কাশ্মীর থেকে পৃথক করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে নরেন্দ্র মোদী সরকার। গত তিন বছর ধরে লাদাখে বড় কোনও নির্বাচন হয়নি। লোকসভার আগে লাদাখের উন্নয়ন কাউন্সিলের নির্বাচন তাই সব দলের কাছেই বড় পরীক্ষা ছিল।

২০১৯ লোকসভা ভোটে লাদাখে একমাত্র লোকসভা আসনে জিতেছিল বিজেপি। এবার সেই আসন ধরে রাখা চ্যালেঞ্জ হবে পদ্ম শিবিরের কাছে।

দেখুন এক্স

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 08, 2023 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).