Kunal Kamra Song on Eknath Shinde: বাড়ছে কুণাল কামরা ঘটনার বহর, গ্রেফতার শিন্ডে গোষ্ঠীর সেনা নেতা রাহুল কানাল

Kunal Kamra Song on Eknath Shinde: বাড়ছে কুণাল কামরা ঘটনার বহর, গ্রেফতার শিন্ডে গোষ্ঠীর সেনা নেতা রাহুল কানাল
Rahul Kanal (Photo Credit: IANS/X)

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) অপমানের অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল। কুণাল কামরার বিরুদ্ধে (Kunal Kam ra) পদক্ষেপ করা হোক বলে দাবি উঠতে শুরু করেছে। কুণাল কামরা কৌতুকের ছলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে অপমান করেছেন বলে অভিযোগ। যার জেরে মুম্বইয়ের খার এলাকায় হ্যাবিট্যাট কমেডি ক্লাবে চড়াও হয় শিবসেনার কর্মীরা (শিন্ডে গোষ্ঠীর)। ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের করা হয় শিবসেনার যুবসেনার (শিন্ডে গোষ্ঠী) নেতা রাহুল কানালের (Rahul Kanal) বিরুদ্ধে। এবার খার থানার পুলিশের তরফে গ্রেফতার করা হল রাহুল কানালকে। রাহুল কানালের বিরুদ্ধে আগেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয় অভিযোগ। এবার গ্রেফতার করা হল রাহুল কানালকে।

আরও পড়ুন: Kunal Kamra Row: কুণাল কামরার শো'য়ের বিরোধিতার মুম্বইয়ের ক্লাবে ভাঙচুর, FIR, থানায় হাজিরা শিন্ডে গোষ্ঠী যুবসেনার সাধারণ সম্পাদক রাহুল কানালের

কুণাল কামরার ঘটনার গ্রেফতার রাহুল কানাল...

 

রবিবার রাতে কুণাল কামরার স্টুডিয়োতে ভাঙচুরের পর রাহুল কানাল বলেন, তাঁদের নেতাকে অপমান করলে এমনই করা হবে। নেতা, অভিভাবকের অপমান তাঁরা সহ্য করবেন না বলে জানান রাহুল কানাল। ওই মন্তব্যের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাহুল কানালকে গ্রেফতার করল খার পুলশ।

শুনুন কী বলেন রাহুল কানাল...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).