Kunal Kamra Row: কুণাল কামরার শো'য়ের বিরোধিতার মুম্বইয়ের ক্লাবে ভাঙচুর, FIR, থানায় হাজিরা শিন্ডে গোষ্ঠী যুবসেনার সাধারণ সম্পাদক রাহুল কানালের

রবিবার রাতে মুম্বইয়ের খার এলাকায় হ্যাবিট্যাট কমেডি ক্লাবে চড়াও হয় শিবসেনার উত্তেজিত কর্মী-সমর্থকেরা। ভাঙচুর চালায় ক্লাবে।

Kunal Kamra Row: কুণাল কামরার শো'য়ের বিরোধিতার মুম্বইয়ের ক্লাবে ভাঙচুর, FIR, থানায় হাজিরা শিন্ডে গোষ্ঠী যুবসেনার সাধারণ সম্পাদক রাহুল কানালের
Shiv Sena Yuva Sena (Shinde faction) General Secretary Rahool Kanal (Photo Credits: IANS)

কৌতুকশিল্পী কুণাল কামরার বিরুদ্ধে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) ঘিরে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। কমেডির ছলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে শিবসেনার তীব্র রোষের মুখে কুণাল (Kunal Kamra)। রবিবার রাতে মুম্বইয়ের খার এলাকায় হ্যাবিট্যাট কমেডি ক্লাবে চড়াও হয় শিবসেনার উত্তেজিত কর্মী-সমর্থকেরা। ভাঙচুর চালায় ক্লাবে। এই ঘটনার জেরে শিবসেনা যুবসেনার (শিন্দে গোষ্ঠী) সাধারণ সম্পাদক রাহুল কানালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে খার পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া, দাঙ্গা, ভয় দেখানো, বেআইনি সমাবেশ মিলিয়ে মোট ১৩টি ধারায় রাহুল কানাল-সহ ৩০ থেকে ৪০ জন দলীয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকাল সকাল খার থানায় হাজিরা রাহুলের।

আরও পড়ুনঃ উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ঘিরে বিদ্রূপমূলক মন্তব্য! শিবসেনার রোষের মুখে কুণাল কামরা, হোটেলে ভাঙচুর, অভিযোগের পালটা অভিযোগ

এফআইআর-এর জেরে থানায় হাজির রাহুলঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).