Lesbian Couple: ভালবাসার জয়, লিভ ইন করতে পারবেন সমপ্রেমী আদিলা-নুরা, নির্দেশ আদালতের

Lesbian Couple: ভালবাসার জয়, লিভ ইন করতে পারবেন সমপ্রেমী আদিলা-নুরা, নির্দেশ আদালতের
Lesbian Couple(Photo Credit: Pixabay)

সমপ্রেমী ( Lesbian) আদিলা নাসরিন এবং ফতিমা নুরা একত্রবাস করতে পারবেন। আদিলা নাসরিন এবং ফতিমা নুরা যাতে লিভ ইন করতে পারেন, সে বিষয়ে এবার সম্মতি জানাল কেরল (Kerala) হাইকোর্ট। প্রসঙ্গত প্রিয় মানুষ ফতিমা নুরার  সঙ্গে একত্রবাসের আবেদন করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন আদিলা নাসরিন। কোজিকোড়ের ওই ২ সমপ্রেমী জুটি দাবি করেন, ভালবাসা কোনও অপরাধ নয়। সেই কারণে ফতিমা নুরার সঙ্গে লিভ ইন করতে চান বলে আদালতের দ্বারস্থ হন আদিলা। এমনকী, ফতিমার সঙ্গ থেকে তাঁকে যাতে পৃথক করা না হয়, তারজন্য পুলিশের দ্বারস্থও হন আদিলা। দুই পরিবারের তরফে তাঁদের ২ জনকে পৃথক করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আদিলা। এরপরই আদিলা কেরল হাইকোর্টের দ্বারস্থ হন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 31, 2022 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).