Kerala Accident: ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে দ্রুত গতির গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু ৫ মেডিক্যাল পড়ুয়ার
যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি জোর সংঘর্ষ। গাড়িতে ছিলেন ১০ জন মেডিক্যাল কলেজ পড়ুয়া। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান তিনজন মেডিক্যাল ছাত্র।
Kerala Accident: ফের ভয়াবহ এক পথ দুর্ঘটনা। এক নিমেষে শেষ পাঁচটি তরুণ প্রাণ। সোমবার রাতে কেরলের গুরুভায়ুর থেকে কায়ামকুলামের পথে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি জোর সংঘর্ষ হয়। গাড়িতে ছিলেন ১০ জন মেডিক্যাল কলেজ পড়ুয়া। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান তিনজন মেডিক্যাল ছাত্র। দুজন হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাকিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাভেরা গাড়িটি দ্রুত গতিতে পাশের একটি গাড়িটিকে ওভারটেক করে। গতি নিয়ন্ত্রণে আনার আগেই উলটো দিক থেকে একটি বাস চলে আসে। সজোরে গিয়ে বাসে ধাক্কা মারে মেডিক্যাল পড়ুয়াদের গাড়ি। রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো।
দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো দেখুন...
Car & @ksrtc bus Accident at #Kalarcode, #Alappuzha district 🚌💥🚗,it's due to blurry vision coz of 🌧️, out of 11🩺 passengers, 5 🩺passenger died, 1🩺 in critical condition & rest have minor 🩹 , My heart goes with 5 Families #NambiarAdarshNarayananPV #CarAccident #KSRTC pic.twitter.com/e9njTYSh9O
— Nambiar Adarsh Narayanan P V (@NaAdarshNaPV) December 3, 2024
দুর্ঘটনায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে গাড়ির সামনের অংশ...
Five #MedicalStudents lost their lives, after collision of Car-Bus in #Alappuzha
Tragic, 5 #Medicos died, while 2 others sustained serious injuries, when the car they were traveling collided with a KSRTC bus at #Kalarcode, in #Alappuzha, #Kerala on Monday. pic.twitter.com/7XQA0xTgqA
— Dilip kumar @DBN (@Dilipkumar_PTI) December 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

