Karnataka Building Collapse: মেরামতির কাজ চলাকালীন বহুতলে আচমকা ফাটল, মুহূর্তে ধূলিসাৎ আবাসন
অপ্রত্যাশিত ফাটল দেখা মাত্রই আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। বহুতল থেকে আবাসিকদের বের করে আনা হয়।
ভরদুপুরে কর্ণাটকের (Karnataka) বহুতলে একের পর এক ফাটল (Cracks) চোখে পড়ল। পরক্ষণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত ভবন। শুক্রবার কর্ণাটকের কোলারে একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় সংস্কারের কাজ চলছিল। মেরামতির কাজ চলাকালীন আচমকাই বহুতলে চোখে পড়ে একের পর এক ফাটল। অপ্রত্যাশিত ফাটল দেখা মাত্রই আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। বহুতল থেকে আবাসিকদের বের করে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই তাসের ঘরের মত ভেঙে ধূলিসাৎ হয়ে যায় মস্ত বহুতল। মুহূর্তের মধ্যে বাসস্থান হারা হয় ওই আবাসনের তিনটি পরিবার। তবে বহুতল খালি করে দেওয়ায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফাটল থেকে ভেঙে পড়ল বহুতল...
Karnataka: A three-story building in Kolar, collapsed unexpectedly while repair work was ongoing. No injuries were reported, as residents were evacuated in time. The Fire Department arrived after the collapse and has begun investigating the cause of the incident pic.twitter.com/uLObSjnlz4
— IANS (@ians_india) November 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

