Karnataka: বড়দিনের উৎসবের আবহে দুষ্কৃতীদের হাতে ক্ষতিগ্রস্থ হল মাইসোরের গির্জা, ভাঙচুর হল যিশুর মূর্তি (দেখুন ছবি)

মাইসোরের পিরিয়াপাটনায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর আক্রমণে ক্ষতিগ্রস্থ হল একটি গির্জা। সিসিটিভির ফুটেজে দেখা যায় একদল দুষ্কৃতি গতকাল একটি গির্জায় ঢুকে সেখানে প্রথমে ভাংচুর করে, তারপর গির্জার দানবাক্সটিও চুরি করে চম্পট দেয় তারা।

Karnataka: বড়দিনের উৎসবের আবহে দুষ্কৃতীদের হাতে ক্ষতিগ্রস্থ হল মাইসোরের গির্জা, ভাঙচুর হল যিশুর মূর্তি (দেখুন ছবি)
A church was allegedly vandalised Photo Credit: Twitter@ANI

২৮ ডিসেম্বর, কর্ণাটকঃ মাইসোরের পিরিয়াপাটনায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর আক্রমণে ক্ষতিগ্রস্থ হল একটি গির্জা। সিসিটিভির ফুটেজে দেখা যায় একদল দুষ্কৃতি গতকাল একটি গির্জায় ঢুকে সেখানে প্রথমে  ভাংচুর করে, তারপর গির্জার দানবাক্সটিও চুরি করে চম্পট দেয়  তারা।এই হামলায় শিশু যিশুর মূর্তিসহ গির্জায় রাখা বিভিন্ন জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইসোরের এসপি সীমা লাটকার জানান-অপরাধীদের ধরার জন্য আমরা একটি দল গঠন করেছি এবং গির্জার কাছাকাছি থাকা  সিসিটিভি ফুটেজ গুলো পর্যবেক্ষণ করছি। একটি টাকার বাক্স সহ আরও কিছু জিনিস চুরি হয়েছে বলে জানা গেছে। আরও তদন্ত চলছে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).