Shocking Video: মাঝরাতে দ্রুত গতিতে ছুটছে সুপারবাইক, ঘটল সাংঘাতিক দুর্ঘটনা, দেখুন সিসিটিভি ফুটেজ

দ্রুতগামী হায়াবুসা বাইকটি ডেলিভারি বয়ের বাইককে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে যায়। সুপারবাইকটিতে আগুন জ্বলে ওঠে। চালক সৈয়দ সারুন আগুনে ঝলসে যান।

Shocking Video: মাঝরাতে দ্রুত গতিতে ছুটছে সুপারবাইক, ঘটল সাংঘাতিক দুর্ঘটনা, দেখুন সিসিটিভি ফুটেজ
Mysuru Accident Video (Photo Credits: X)

Shocking Video: মাঝরাতে সাংঘাতিক দ্রুত গতিতে ছুটছে সুপারবাইক। পাশ দিয়ে যাওয়া জোমাটোর একটি ডেলিভারি বাইকের সঙ্গে সজোরে লাগল ধাক্কা। রাস্তার মধ্যেই ছিটকে পড়লেন ডেলিভারি বয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। দ্রুতগামী হায়াবুসা বাইকটি ডেলিভারি বয়ের বাইককে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে যায়। সুপারবাইকটিতে আগুন জ্বলে ওঠে। চালক সৈয়দ সারুন আগুনে ঝলসে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। কর্ণাটকের (Karnataka) মাইসুরে (Mysuru) ঘটা সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার গভীর রাত ২টো ১৫ মিনিটের দিকে বাইক দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2025 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).