Kalaburagi Road Accident: রামনবমীর আগের ভোররাতে কালাবুর্গিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বলি ৫

যাত্রী বোঝাই বাসটি দ্রুত গতিতে আসছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে গিয়ে ধাক্কা মারে মিনি বাস। সামনের অংশ একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।

Kalaburagi Road Accident: রামনবমীর আগের ভোররাতে কালাবুর্গিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বলি ৫
Kalaburagi Road Accident (Photo Credits: X)

Kalaburagi Road Accident: ভোররাতে সাংঘাতিক দুর্ঘটনা। কর্ণাটকের কালাবুর্গি  জেলার নেলোগি ক্রসের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে গিয়ে পিছন থেকে ধাক্কা মারল দ্রুত গতির মিনি বাস। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৫ জন যাত্রীর। আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাত সাড়ে ৩টের দিকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। শুরু করে উদ্ধারকাজ। নিহতরা বাগালকোট জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে কালাবুর্গি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই বাসটি দ্রুত গতিতে আসছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে গিয়ে ধাক্কা মারে মিনি বাস। সামনের অংশ একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জেরে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ।

কালাবুর্গিতে পথ দুর্ঘটনা, বলি ৫

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).