J&K Landslide: ধসের কবলে জম্মু ও কাশ্মীর,গুল মহকুমার ডাকসার ডাল গ্রামে ভেঙে পড়ল বাড়ি (দেখুন ছবি)

রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রামবন জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে গুল মহকুমার ডাকসার ডাল গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

J&K Landslide: ধসের কবলে জম্মু ও কাশ্মীর,গুল মহকুমার ডাকসার ডাল গ্রামে ভেঙে পড়ল বাড়ি (দেখুন ছবি)
Ramban Landslide Photo Credit: Twitter@AHindinews

রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রামবন (Ramban) জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে গুল মহকুমার ডাকসার ডাল গ্রামে ভূমিধসের (Landslide) ঘটনা ঘটে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।এই  ধসের কারণে শ্রীনগর-সোনমার্গ সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে।গুলের মহকুমা শাসক তানভীর-উল-মজিদ ওয়ানি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার থেকেই ভূমিধস শুরু হয়েছিল। রবিবার সেই ধস বড় আকার ধারণ করে। গত তিন দিনে ডাকসার ডাল গ্রামে ভূমিধসের কারণে মোট ১৩ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ হিসাবে তাদের তাঁবু, রেশন, বাসনপত্র ও কম্বল দেওয়া হয়েছে। শীঘ্রই তাদের প্রশাসনের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 20, 2023 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).