J&K: জঙ্গিদের সঙ্গে গোপণ আঁতাতের অভিযোগ, চাকরি থেকে বরখাস্ত কাশ্মীরের ৩ সরকারি কর্মী
কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) রাহুল ভাটের মৃত্যুর পর থেকে ক্ষোভ উগরে দিচ্ছেন উপত্যকায় বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের একাধিক পরিবার। রাহুল ভাট সম্পর্কে কেউ না কেউ তো জঙ্গিদের তথ্য সরবারহ করেছে, না হলে এই ঘটনা কীভাবে ঘটে বলে প্রশ্ন তোলেন রাহুল ভাটের স্ত্রী। নিহত কাশ্মীরি পণ্ডিতের স্ত্রীর অভিযোগের পর এবার সন্দেহজনক ৩ জনকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জঙ্গিদের সঙ্গে গোপণ আঁতাতের অভিযোগে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক আলতাফ হুসেন পণ্ডিত, মহম্মদ মকবুল হজম নামে এক শিক্ষক এবং কাশ্মীর পুলিশের এক কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
Altaf Hussain Pandit, Chemistry professor of Kashmir University, Mohd Maqbool Hajam, a teacher in the School Education department and Ghulam Rasool, a Jammu & Kashmir Police constable terminated from govt service over terror links: J&K Administration sources
— ANI (@ANI) May 13, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2022 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

