Jharkhand: দেওঘরে ইন্ডিয়ান ওয়েল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া গিলে খেল গোটা এলাকা

মঙ্গলবার দুপুরে দেওঘরের বদলাডিহ গ্রামের জাসিডি এলাকায় অবস্থিত ইন্ডিয়ান ওয়েল ডিপোতে আগুন লাগে।

Jharkhand: দেওঘরে ইন্ডিয়ান ওয়েল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া গিলে খেল গোটা এলাকা
Fire at Indian Oil Depot in Deoghar (Photo Credits: X)

ঝাড়খণ্ডের (Jharkhand) দেওঘরে ইন্ডিয়ান ওয়েল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে দেওঘরের (Deoghar) বদলাডিহ গ্রামের জাসিডি এলাকায় অবস্থিত ইন্ডিয়ান ওয়েল ডিপোতে আগুন লাগে। জানা যাচ্ছে, ডিপোর পাকিং এলাকায় আগুনের সূত্রপাত। আগুন লাগতেই কর্মীরা তৎক্ষণাৎ খবর দেয় দমকলে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিপোর আগুন এত দ্রুত ছড়াতে শুরু করেছিল যে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়ার এমন গ্রাস করা দৃশ্য দেখে থমকে গিয়েছেন পথ চলতিরাও। অগ্নিকাণ্ডের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

দেওঘরে ইন্ডিয়ান ওয়েল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 07:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).