Jammu Railway Division: জানুয়ারির ৬ তারিখে ভিডিও কনফারেন্সে শুভ সূচনা জম্মু রেলওয়ে বিভাগের, জানাল ভারতীয় রেল

Jammu Railway Division: জানুয়ারির ৬ তারিখে  ভিডিও কনফারেন্সে শুভ সূচনা জম্মু রেলওয়ে বিভাগের, জানাল ভারতীয় রেল
Jammu Railway (Photo Credit: X@IANS)

দেশের উত্তর প্রান্তের রেল ব্যবস্থাকে উন্নত করে তুলছে চালু হচ্ছে জম্মু রেলওয়ে বিভাগ। ভারতীয় রেলওয়ে শীঘ্রই জম্মু-শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করছে। একবার উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) কাজ শেষ হলেই তা সম্ভব হবে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে, একটি বিশেষ পরিদর্শন ট্রেন ৫ জানুয়ারী শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত পরিচালনার জন্য সেট করা হয়েছে, যা এই অঞ্চলের রেলওয়ের উন্নয়নে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে।

আগামী ৬ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু রেলওয়ে বিভাগ-এর সূচনা করবেন।  অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও । আগামী ৫ জানুয়ারী কেন্দ্রীয় রেলমন্ত্রী কাশ্মীর রেল প্রকল্পের শ্রীনগর রেলওয়ে স্টেশন এবং উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL) বিভাগ_ পরিদর্শন করবেন। এছাড়া ৭ এবং ৮ জানুয়ারী, রেলওয়ে নিরাপত্তা কমিশনার (CRS), দিনেশ চাঁদ দেশওয়াল কাশ্মীর রেল প্রকল্পের রিয়াসি-কাটরা অংশের একটি পরিদর্শন করবেন।একবার উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) কাজ শেষ হলেই ভারতীয় রেলওয়ে শীঘ্রই জম্মু-শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করবে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).