Jammu And Kashmir: প্রাণ হাতে নিয়ে তল্লাশি, ডোডার জঙ্গলে জঙ্গিদের তন্ন তন্ন করে খুঁজছে সেনা বাহিনী, দেখুন ভিডিয়ো
ডোডায় (Doda)জোরদার তল্লাশি শুরু করল সেনা বাহিনী। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) ডোডা জেলায় সম্প্রতি জঙ্গিরা হামলা চালায়। সেনা বাহিনীর সঙ্গে চলে গুলির লড়াই। রিয়াসির পর ডোডা জেলায় হামলা চালায় জঙ্গিরা। ডোডার পর কাঠুয়াতেও সেনা বাহিনীর উপর হামলা শুরু করে জঙ্গিরা। ডোডায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে টানা তল্লাশি শুরু করেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। ডোডোর কোটা টপে উঠে সেখানে জঙ্গিদের খোঁজ শুরু করে সেনা বাহিনী। কোটা টপের ঘন জঙ্গলে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই জওয়ানরা এক নাগাড়ে খোঁজ শুরু করেন। কার্যত প্রাণ হাতে নিয়ে জঙ্গিদের খোঁজ শুরু করেছেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন: Kathua Terror Attack: কাঠুয়ায় হামলার পর টানা তল্লাশি, নিকেশ করা হল ২ জঙ্গিকে
দেখুন ভিডিয়ো...
#WATCH | J&K: Indian Army has launched a vast cordon and search operation in Kota Top area of Gandoh in Doda after a Police jawan was injured in exchange of fire with terrorists. Search operation is going in dense forest to track the terrorists. Details awaited.
(Visuals… pic.twitter.com/IGPZNm81vK
— ANI (@ANI) June 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

