Doda Fire: ডোডাতে দোতলা বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই বাড়ির একাংশ, ঘটনাস্থলে দমকল বাহিনী
বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের ডোডায়। এদিন বিকেল ৫টা নাগাদ ভাদেরওয়াহতে আমিরা নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লাগে।
বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের ডোডায় (Doda)। এদিন বিকেল ৫টা নাগাদ ভাদেরওয়াহতে আমিরা নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও দমকলের গাড়ি আসার আগেই আগুনের মাত্রা আরও বেড়ে যায়। এরপর দমকলের কর্মীদের চেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে যায় বাড়ির একাংশ। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন দেখেই বাড়ির সদস্যরা আগেই বেরিয়ে এসেছিলেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
দেখুন ভিডিয়ো
Doda, Jammu & Kashmir: A fire caused by a short circuit completely gutted a two-storey house in Amira Nagar, Bhaderwah. Fire tenders later brought the blaze under control. More details are awaited pic.twitter.com/ODotcyQnXJ
— IANS (@ians_india) July 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 16, 2025 07:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

