CPM on Rahul Gandhi: রাহুল ইস্যুতে এবার বিজেপিকে তোপ সিপিএমের, ইয়েচুরির মুখে ইডি-সিবিআইয়ের অপব্যবহারের কথাও
কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে এবার সরব সিপিএম। তৃণমূল থেকে উদ্ধভ ঠাকরের শিবসেনা-একে একে সব বিরোধী দল কংগ্রেসের রাহুলের পাশে এসে বিজেপি-কে তোপ দেগেছেন।
কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ নিয়ে এবার সরব সিপিএম (CPM)। তৃণমূল থেকে উদ্ধভ ঠাকরের শিবসেনা-একে একে সব বিরোধী দল কংগ্রেসের রাহুলের পাশে এসে বিজেপি-কে তোপ দেগেছেন। এবার বাংলা, ত্রিপুরার জোট সঙ্গী কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুলের পাশে দাঁড়াল সিপিএম।
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বললেন,"যেভাবে ক্রিমিনাল মানহানির মামলার পথ ধরে বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে, ঠিক সেই পথেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হল। ইডি, সিবিআই সব কেন্দ্রীয় সংস্থাদেরও বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানোর কাজও জোর কদমে চলছে।" টুইট বার্তায় এমন কথাই বললেন ইয়েচুরি।
দেখুন টুইট
"It's condemnable that the #BJP is now using the criminal defamation route to target opposition leaders and disqualify them as done with #RahulGandhi now. This comes on top of the gross misuse of ED/CBI against the opposition," CPI-M leader #SitaramYechury said in a tweet. pic.twitter.com/SzfKKZk7ZO
— IANS (@ians_india) March 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

