Odisha: যাত্রা দেখতে এসে দুর্ঘটনা, অনুষ্ঠানস্থলের লোহার গেট ভেঙে পড়ল দর্শকদের উপর

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের ভিড়। ভিড়ের মাঝে আচমকাই ভেঙে পড়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের বিশাল লোহার গেট।

Odisha: যাত্রা দেখতে এসে দুর্ঘটনা, অনুষ্ঠানস্থলের লোহার গেট ভেঙে পড়ল দর্শকদের উপর

সপ্তাহান্তের রাতে যাত্রা দেখতে গিয়ে ঘটে গেল মহাবিপত্তি। অনুষ্ঠানস্থলের গেট ভেঙে পড়ল দর্শকদের উপর। আকস্মিক দুর্ঘটনায় শিশু এবং মহিলা-সহ আহতের সংখ্যা ৩০ পার করেছে। শনিবার রাতে ওড়িশার (Odisha) কটক (Cuttack) জেলার সালেপুরের রাইসুংগুডায় একটি যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের ভিড়। ভিড়ের মাঝে আচমকাই ভেঙে পড়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের বিশাল লোহার গেট। দুর্ঘটনায় আহতের সংখ্যা ৩০। তবে হতাহতের কোন খবর নেই বলেই জানাচ্ছে পুলিশ। গেট ভেঙে পড়ার খবর পেয়ে তৎক্ষণা সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে সালেপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হন। তাঁদের কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লোহার গেট ভেঙে আহত ৩০... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 15, 2024 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).