Indian Visa Iran: ভিসা ছাড়াই ইরানে যেতে পারবেন ভারতীয়রা!
ভিসা নীতিতে বড় বাতিল এনে ভারতীয় পর্যটকদের সুবিধা করে দিল ইরান। কিছু শর্তসাপেক্ষে এবার ভিসা ছাড়াই ভারতীয় পর্যটকরা ইরানে ঘুরে আসতে পারবেন।
ইরানে ঘিুরতে যেতে হলে আর লাগবে না ট্যুরিস্ট ভিসা। ভিসা নীতিতে বড় বাতিল এনে ভারতীয় পর্যটকদের সুবিধা করে দিল ইরান। কিছু শর্তসাপেক্ষে এবার ভিসা ছাড়াই ভারতীয় পর্যটকরা ইরানে ঘুরে আসতে পারবেন। তাদের দেশে পর্যটন শিল্পে জোয়ার আনতে ভারত সহ আরও কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা নিয়ম একেবারে শিথিল করে দিল ইসালমিক রাষ্ট্রটি। ৪ ফেব্রুয়ারি, রবিবার থেকেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে।
সাধারণ পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়াই এবার থেকে সর্বাধিক ১৫ দিন ইরানে যেতে পারবেন ভারতীয়রা। প্রত্যেক ৬ মাসে এমনটা করা যাবে। তবে ভিসা ছাড়া কোনওভাবেই ভারতীয়রা ১৫ দিনের বেশী ইরানে থাকতে পারবেন না। তবে শুধুমাত্র পর্যটন আর বিমানের মাধ্যমে ইরানে এলেই ভারতীয়দের ক্ষেত্রে ভিসাহীন ভ্রমণের অনুমতি দিল ইরান প্রশাসন। ৬ মাসের একাধিকবার বা ১৫ দিনের বেশী ইরানে কাটাতে হলে ভারতীয় পর্যটকদের বিশেষ ধরনের ভিসার প্রয়োজন।
দেখুন খবরটি
Iran announces that visa for citizens of India will be abolished starting from 4th February2024 subject to the following conditions:
1. Individuals holding ordinary passports will be allowed to enter the country without a visa once every six months, with a maximum stay of 15…
— ANI (@ANI) February 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

