Indigo Flight Turbulence For Hailstorm: প্রচণ্ড শিলাবৃষ্টিতে প্রবল কাঁপুনি, বরফের ঘায়ে মাঝ আকাশে ভাঙল উড়ন্ত বিমানের নাক, দেখুন ভয়াবহ কাণ্ড

Indigo Flight Turbulence For Hailstorm: প্রচণ্ড শিলাবৃষ্টিতে প্রবল কাঁপুনি, বরফের ঘায়ে মাঝ আকাশে ভাঙল উড়ন্ত বিমানের নাক, দেখুন ভয়াবহ কাণ্ড
IndiGo Flight (Photo Credit: X/Screengrab)

দিল্লি-শ্রীনগরগামী বিমান ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। দিল্লি-শ্রীনগরগামী ইন্ডিগোর বিমান (IndiGo Flight) যখন বুধ সন্ধ্যায় মাঝ আকাশে, সেই সময় কাঁপুনি, ঝাকুনি শুরু হয়। মাঝ আকাশে প্রবলভাবে কাঁপতে শুরু করে দিল্লি-শ্রীনগরগামী ইন্ডিগোর বিমাটি। যার জেরে যাত্রীরা ভয়ে, আতঙ্কে চিৎকার শুরু করেন। আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় ইন্ডিগোর বিমানে ঝাকুনি শুরু হয়। যাত্রীরা চরম আতঙ্কে চিৎকার শুরু  করলে বিমানের ক্রুরা প্রাথমিকভাবে তাঁদের থামান। আতঙ্কিত হতে নিষেধ করেন। পরে জানা যায়, প্রবল শিলাবৃষ্টি (Hailstorm) শুরু হওয়ায় ইন্ডিগোর বিমান শ্রীনগর যাওয়ার পথে কাঁপতে শুরু করে। বিমানটিকে কোনওক্রমে উড়িয়ে নিয়ে এসে থামানো হয়। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এরপরই জানা যায়, শিলাবৃষ্টির জেরে ইন্ডিগোর বিমানের নাক ভেঙে যায়।  ফলে মাঝ আকাশে প্রবলভাবে বিমানটি কাঁপতে শুরু করে।

আরও পড়ুন: Flight Turbulence Video: মাঝ আকাশে প্রবল ঝাকুনি, কাঁপতে কাঁপতে চলল ইন্ডিগোর বিমান, দেখুন ভয়াবহ ভিডিয়ো

দেখুন শিলাবৃষ্টিতে কীভাবে বিমানের সামনের অংশ অর্থাৎ নাক ফুটো হয়ে যায়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 21, 2025 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).