IMD Weather Forecast: ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ধরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আই এমডি

IMD Weather Forecast: ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ধরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আই এমডি
1108 IMD Forecast (Photo Credit: X@@airnewsalerts)

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আগামী চার পাঁচদিন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (IMD Weather Forecast) দিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুই, তিনদিন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা,হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ এবং উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

ভারতের কোথায় কোথায় বৃষ্টি হবে জানাল আই এম ডি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).