IMD Update: শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, বইতে পারে ৭০ কিমি বেগে হাওয়া

IMD Update: শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, বইতে পারে ৭০ কিমি বেগে হাওয়া
Deep Depression over Southwest Bay of Bengal (Photo Credit: X@Indiametdept)

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এদিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ সকালের আপডেটে আইএমডি-র তরফে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি ত্রিনকোমালির প্রায় ১১০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অক্ষাংশ ৯.১ ডিগ্রী উত্তর এবং ৮২.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থিত আছে ও  গত ৬ ঘন্টায় ২ কিমি বেগে উত্তর দিকে সরে গেছে। মনে করা হচ্ছে আগামী ৩০ নভেম্বর সকালের দিকে একটি গভীর নিম্নচাপ হিসাবে ৫০-৬০ কিমি ঘন্টা বেগে যেখানে বাতাসের গতিবেগ ৭০ কিমি প্রতি ঘণ্টায় করাইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করবে।

হাওয়া অফিস আরও জানিয়েছে ২৮ নভেম্বর সন্ধ্যা থেকে ২৯ নভেম্বর ২০২৪ সকাল পর্যন্ত টি প্রান্তিক তীব্রতা বৃদ্ধি করে বাতাসের গতিবেগ ৬৫-৭৫ কিমি  প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).