Hyderabad Wall Collapse: বালির বাঁধের মত হুড়মুড়িয়ে ধসল মস্ত পাঁচিল, পড়ল যাত্রী বোঝাই অটোর উপর

হায়দরাবাদের কর্মনঘাটে একটি নির্মাণাধীন মস্ত পাঁচিল আচমকাই ভেঙে পড়ে রাস্তার উপর। আর ঠিক সেই সময়েই ওই রাস্তা পার হচ্ছিল যাত্রী বোঝাই একটা অটো।

Hyderabad Wall Collapse: বালির বাঁধের মত হুড়মুড়িয়ে ধসল মস্ত পাঁচিল, পড়ল যাত্রী বোঝাই অটোর উপর
Hyderabad Wall Collapse (Photo Credits: X)

Hyderabad Wall Collapse: বালির বাঁধের মত হুড়মুড় করে ভেঙে পড়ল পাঁচিল। হায়দরাবাদের কর্মনঘাটে একটি নির্মাণাধীন মস্ত পাঁচিল আচমকাই ভেঙে পড়ে রাস্তার উপর। আর ঠিক সেই সময়েই ওই রাস্তা পার হচ্ছিল যাত্রী বোঝাই একটা অটো। অটোর উপর আছড়ে পড়ে বিশাল পাঁচিল। ঘটনায় দুই যাত্রী গুরুতর জখম হয়েছেন। চালক-সহ আর দুজন সামান্য চোট পেয়ছেন। রাস্তার উপর পাঁচিল ধসে পড়ার দৃশ্যটি সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).