Horrific Video Of Rain: হঠাৎ করে গাছ উপড়ে পড়ল, দেখুন ভিডিয়োতে কীভাবে প্রাণ গেল এই ব্যক্তির

Horrific Video Of Rain: হঠাৎ করে গাছ উপড়ে পড়ল, দেখুন ভিডিয়োতে কীভাবে প্রাণ গেল এই ব্যক্তির
Rain In Delhi (Photo Credit: ANI/X)

দিল্লিতে (Delhi) ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে। দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টির জেরে যেভাবে গাছ উপড়ে পড়ল, তা দেখতে শিউরে উঠবেন। রাজধানী শহরে যখন একটানা বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় হঠাৎ করে কালকাজি এলাকায় একটি গাছ উপড়ে (Tree Uprooted) পড়ে। বৃষ্টির মধ্যে দিয়ে মানুষ যখন রাস্তা দিয়ে যাতায়াত শুরু করেছেন নিজেদের গন্তব্যে পৌঁছনোর জন্য, ঠিক সেই সময় বিশালাকার গাছটি উপড়ে পড়ে। রাস্তার একেবারে মাঝে গাছটি উপড়ে পড়ায় এক বাইক আরোহীর গায়ে তা ঝুলে পড়ে। বাইক আরোহীর গায়ে গাছ পড়ায়, তিনি আর সেখান থেকে নড়তে পারেননি। সিসিটিভি ফুটেজে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিয়ো দেখে মানুষ আঁতকে ওঠেন।

আরও পড়ুন: Chilling Video: গাছের মাঝে আটকে ঝুলছে মৃতদেহ, একটানা বৃষ্টির ভয়াবহতা দেখলে কেঁপে উঠবেন

দেখুন কীভাবে গাছ পড়ে যায় বাইক আরোহীর উপর...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2025 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).