HMPV Virus In India: পরপর ভাইরাসের গ্রাসে ছোট্ট শিশুরা, কর্ণাটকের পর গুজরাটে HMPV ভাইরাসে আক্রান্ত তৃতীয় খুদে প্রাণ
কর্ণাটকের (Karnataka) পর গুজরাট (Gujarat)। HMPV ভাইরাসে তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল। এবার গুজরাটে। রিপোর্টে প্রকাশ, কর্ণাটকের পর গুজরাটে এক শিশু HMPV ভাইরাসে আক্রান্ত। যার বয়স মাত্র ২ মাস। আক্রান্ত শিশুকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। তবে ওই শিশুর বাড়ি আহমেদাবাদে নয়। ওই শিশু সর্দি, কাশিতে আক্রান্ত হলে, বাবা-মা তাকে আহমেদাবাদে নিয়ে যান। সেখানকার একটি হাসপাতালে ওই শিশুকে ভর্তি করা হলে জানা যায়, সে HMPV ভাইরাসে আক্রান্ত। ফলে HMPV ভাইরাসের কবলে বেশি করে পড়ছে সদ্যোজাত শিশুরাই। এর আগে কর্ণাচকে যে ২ শিশুর আক্রান্ত হওয়ার খবর মেলে, তাদের মধ্যে একজনের বয়স ২, অন্যজন ৮ মাসের।
গুজরাটে HMPV ভাইরাসে আক্রান্ত আরও এক শিশু...
#Breaking | 3rd #HMPV case detected in #Gujarat
A 2-month-old infant tests positive for HMPV.
This child is not from Ahmedabad... The baby showed symptoms of cold and cough, after which the family shifted the child to a hospital in Ahmedabad...: @HitenVithalani shares details… pic.twitter.com/cvn3I2DtGE
— TIMES NOW (@TimesNow) January 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 06, 2025 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

