Eid 2025: ইদে সম্প্রীতির নিদর্শন, ইদগাহে নমাজ পড়তে আসা হাজার হাজার মুসলিমের উপর পুষ্প বর্ষালেন হিন্দুরা, দেখুন ভিডিয়ো

জয়পুরের দিল্লি রোডে অবস্থিত এক ইদগাহে ইদ উপলক্ষ্যে নমাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুলের বর্ষণ করলেন হিন্দুরা।

Eid 2025: ইদে সম্প্রীতির নিদর্শন, ইদগাহে নমাজ পড়তে আসা হাজার হাজার মুসলিমের উপর পুষ্প বর্ষালেন হিন্দুরা, দেখুন ভিডিয়ো
Hindus showered flowers on Muslims who came to Eidgah on Eid (Photo Credits: ANI)

সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ। মুসলিম সম্প্রদায়ের মানুষরা সারা বছর এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকেন। গোটা মাস রমজান কাটিয়ে শেষ দিনে উদযাপিত হন ইদ-উল-ফিতর। ইদ উপলক্ষ্যে রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ঐক্য কমিটির পক্ষ থেকে নেওয়া হল অভিনব উদ্যোগ। জয়পুরের দিল্লি রোডে অবস্থিত এক ইদগাহে ইদ উপলক্ষ্যে নমাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুলের বর্ষণ করলেন হিন্দুরা। নমাজের দিন ইদগাহে সমবেত হওয়া হাজার হাজার মুসলিমের উপর পুষ্পবৃষ্টির এমন চিত্র 'সম্প্রীতি'র নজির গড়েছে।

মুসলিমদের উপর পুষ্পবৃষ্টি করলেন হিন্দুরাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 1311 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).