Kangana Ranaut Nomination: মান্ডি লোকসভা কেন্দ্রে রোড শো বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের, জেলাশাসকের দফতরে দিলেন মনোনয়ন (দেখুন ভিডিও)

নোনয়ন পেশের আগে নিজের লোকসভা কেন্দ্রে এক বিরাট রোড শো করলেন কঙ্গনা। রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও জনগণের ভিড় ছিল চোখে পড়ার মত। মান্ডি লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।

Kangana Ranaut Nomination: মান্ডি লোকসভা কেন্দ্রে রোড শো বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের, জেলাশাসকের দফতরে দিলেন মনোনয়ন (দেখুন ভিডিও)
Kangna Nomination Road Show Photo Credit: Twitter@ANI

লোকসভা নির্বাচনের(LokSabha Elections 2024) সপ্তম দফা অর্থাৎ ১ জুন ভোট হবে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। পূর্ব ঘোষণা মতই আজ নিজের মনোনয়ন জমা দেবেন তিনি। জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে দেখা গেল তাঁকে।

মনোনয়ন পেশের আগে নিজের লোকসভা কেন্দ্রে এক বিরাট রোড শো করলেন কঙ্গনা (Kangana Ranaut) রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও জনগণের ভিড় ছিল চোখে পড়ার মত।  মান্ডি লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।

গতকাল হামিরপুরের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সিমলার প্রার্থী সুরেশ কাশ্যপ  এবং কাংড়া কেন্দ্রের প্রার্থী ডাঃ রাজীব ভরদ্বাজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। কংগ্রেস শাসিত রাজ্যে পদ্মফুলের ঝুলিতে কটি আসন আসবে তা জানা যাবে ৪ জুন।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 14, 2024 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).