Dhanbad: ভারী বৃষ্টির জেরে ধানবাদে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তুপে আটকে নাবালকরা, জারি উদ্ধারকাজ
ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের ধানবাদে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়ির একাংশ ভেঙে আহত বেশ কয়েকজন নাবালক।
ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad) ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়ির একাংশ ভেঙে আহত বেশ কয়েকজন নাবালক। বুধবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায় ৭ জন নাবালক। এদের মধ্যে ২-৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। যদিও ঠিক কতজন এখনও চাপা পড়ে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
Dhanbad, Jharkhand: Heavy rainfall caused a house to collapse, trapping seven children under the debris. Rescue operations are underway. Some children have been pulled out with the help of a JCB, and two have been rescued in critical condition pic.twitter.com/lyDixkacQ2
— IANS (@ians_india) September 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 10, 2025 10:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

