Gujarat Rain: ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সুরাটের গ্রামাঞ্চলে, গলা অবধি জলে ডুবেছে মন্দির, সাঁতরে পারাপার
গুজরাটের সুরাট, ভালসাদ ও ভারুচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। সুরাটের সানিয়া হেমাদ গ্রাম ডুবেছে জলের তলায়। গলা অবধি জলে সাঁতরে যাতায়াত করছে গ্রামবাসী। ঘরবাড়ি সব জলের নীচে।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট (Gujarat Rain)। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মোদীর রাজ্যে। যার জেরে সম্পূর্ণ ভাবে বিপন্ন জনজীবন। রাজ্যের বিভিন্ন প্রান্ত জলে ভাসছে। গুজরাটের সুরাট, ভালসাদ ও ভারুচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। সুরাটের সানিয়া হেমাদ গ্রাম ডুবেছে জলের তলায়। গলা অবধি জলে সাঁতরে যাতায়াত করছে গ্রামবাসী। ঘরবাড়ি সব জলের নীচে। মন্দির পর্যন্ত জলে ডুবে গিয়েছে। কুল কিনারা না পেয়ে সাঁতার কেটে মন্দিরের মাথায় উঠে আশ্রয় নিয়েছে কিছু গ্রামবাসী। বৃষ্টির জেরে চরম ভোগান্তি।
আরও পড়ুনঃ বৃষ্টিতে ফের দুর্যোগ উত্তরাখণ্ডে, ধস নেমেছে পাহাড়ে, চাপা পড়ে মৃত্যু মহিলার, নিখোঁজ কয়েকজন
এক গলা জলে মন্দির পর্যন্ত ডুবে গিয়েছে
#WATCH | Gujarat | As Saniya Hemad village, located in Surat district, battles a flood situation, a temple in the town is submerged in flood water following heavy rain pic.twitter.com/BWq4AHpuj7
— ANI (@ANI) June 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 24, 2025 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

