Karnataka: প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলেকে প্রার্থী না করে বার্তা বিজেপি-র!
দক্ষিণ ভারতে যার সৌজন্যে প্রথমবার পদ্মফুল ফোটাতে পেরেছিল বিজেপি, সেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়াদুরাপ্পাকে আরও কোণঠাসা করল পদ্ম শিবির।
দক্ষিণ ভারতে যার সৌজন্যে প্রথমবার পদ্মফুল ফোটাতে পেরেছিল বিজেপি, সেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়াদুরাপ্পা (BS Yediyurappa)-কে আরও কোণঠাসা করল পদ্ম শিবির। গত বছর জুলাইয়ে ইয়েদুরাপ্পা-কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পর এবার তাঁর ছেলেকে ভোটের টিকিট দিল না বিজেপি। কর্ণাটকে চারটি আসনে হতে চলেছে এমএলসি নির্বাচন। সেই নির্বাচনে ইয়েদি-র ছেলে বি ওয়াই বিজেন্দ্রকে প্রার্থী করার সুযোগ ছিল।
ধরেও নেওয়া হচ্ছিল তিনি টিকিট পাচ্ছেন, তবে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত না মেলায় কর্ণাটক বিজেপি-র সহ সভাপতি বিজেন্দ্র-কে প্রার্থী করা হল না। যদিও অনেকে বলছেন, ইয়েদি-র ছেলেকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হবে বলেই এই ভোটে প্রার্থী করা হল না। আরও পড়ুন: গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া-র
দেখুন টুইট
Former CM and senior leader BJP leader BS Yediyurappa's son, BY Vijayendra who is the present state vice president of the party has been denied an MLC ticket by the party.
— ANI (@ANI) May 24, 2022
বিজেপি-র প্রার্থী তালিকা
Bharatiya Janata Party announces candidates for biennial elections to Legislative Council from Karnataka pic.twitter.com/CqIWvFhO56
— ANI (@ANI) May 24, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2022 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

