Delhi: দিল্লির আয়কর দফতরের ভবনে সকাল সকাল অগ্নিকাণ্ড, আতঙ্কে কর্মী এবং আধিকারিকেরা
শুক্রবার, ৬ জুন আয়কর দফতরের ভবনের ২৩৮ নম্বর কক্ষে আচমকাই আগুন লেগে যায়। সকাল ১০টার কিছু আগে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
নয়াদিল্লির (Delhi) আয়কর দফতরের ভবনে সকাল সকাল অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার, ৬ জুন আয়কর দফতরের ভবনের ২৩৮ নম্বর কক্ষে আচমকাই আগুন লেগে যায়। সকাল ১০টার কিছু আগে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফোন যায় দমকল বিভাগে। দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আয়কর দফতর ভবনের কক্ষে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। অফিসে অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহত কিংবা আহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছেন কর্মী এবং আধিকারিকেরা।
দিল্লির আয়কর দফতরের ভবনের কক্ষে আগুনঃ
Delhi | Fire breaks out at Revenue Building, ITO office in Room no 238. The Fire Department received a call at 9.57am and the flames were doused within 10 minutes. Delhi Fire Service has sent 6 fire tender. Fire is under control: Delhi Fire Service
— ANI (@ANI) June 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2025 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

