RG Kar Hospital Incident: আরজি কর ধর্ষণকাণ্ডে প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতির ঘোষণা এফএআইএমএস-এর
আরজি কর ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিবাদে সরব গোটা দেশ। আগামী ১৭ অগাস্ট অর্থাৎ শনিবার কর্মবিরতির ঘোষণা করল এফএআইএমএস
আরজি কর (RG Kar Medical College and Hospital ) ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিবাদে সরব গোটা দেশ। আগামী ১৭ অগাস্ট অর্থাৎ শনিবার কর্মবিরতির ঘোষণা করল ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আগামীকাল দেশের সমস্ত হাসপাতালে ওপিডি ও ওটি বিভাগ বন্ধ রাখার কথা জানিয়েছে। এমনকী সংগঠনের আবেদনকে মঞ্জুর করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে এখনও হাসপাতালে অচলাবস্থা কাটেনি। যদিও এমার্জেন্সি বিভাগে চিকিৎসা চালাচ্ছেন বেশকিছু সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে ধীরে ধীরে আউটডোর বিভাগেও দফায় দফায় চিকিৎসা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
Faculty Association of All India Institute of Medical Sciences (FAIM) announces suspension of OPD and OT services tomorrow pic.twitter.com/LVR1fPuVaz
— ANI (@ANI) August 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 09:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

