Jammu And Kashmir: ফের কিশতওয়ারে শুরু গুলির লড়াই, অব্যাহত জঙ্গি দমন অভিযান

বিগত কয়েকদিন ধরে সেনা-জঙ্গির গুলির লড়াই অব্যাহত জম্মু-কাশ্মীরে। গত শুক্রবার কিশতওয়ারের জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনা।

Jammu And Kashmir: ফের কিশতওয়ারে শুরু গুলির লড়াই, অব্যাহত জঙ্গি দমন অভিযান
Indian Army (Photo Credit: ANI/Twitter)

বিগত কয়েকদিন ধরে সেনা-জঙ্গির গুলির লড়াই অব্যাহত জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir)। গত শুক্রবার কিশতওয়ারের জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনা। শনিবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও রবিবার দুপুর থেকে ফের শুরু হল গুলির লড়াই। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে এদিন দুপুর ১টা নাগাদ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভারতীয় সেনার জওয়ানরা। তারপর থেকেই অব্যাহত রয়েছে গুলির লড়াই। যদিও এই অভিযানে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).